হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার পাড়ে পলিব্যাগে মিলল লাশের খণ্ডিত অংশ

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর পাড়ে পলিব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন জোয়ারের পানিতে ভাসমান একটি পলিব্যাগ দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পলিব্যাগটি খুলে মানুষের দেহের খণ্ডিত অংশ দেখতে পায়। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

লাশটি শনাক্তের জন্য সিআইডির ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে। পরে ক্রাইম সিন ফরিদপুর ফিঙ্গারে শনাক্ত হয় খণ্ডিত লাশের পরিচয়।

এ বিষয় সুরেস্বর পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুল জলিল বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খণ্ডিত লাশটির পরিচয় মিলেছে। তার নাম মো. জিয়া উদ্দিন, পিতা মো, রাজ্জাক সরদার ।

এমই

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল