হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আবারও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আবারও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মোছা. নাজমা খাতুন (২৪) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।

রোববার বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার বিকেলে ভারি বর্ষণের কারণে ভোগড়া বাইপাস এলাকার দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পানিতে তলিয়ে যায়। এ সময় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন এক নারী। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

২০২৫ সালের ২৭ জুলাই রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাছনিম জ্যোতি (৩২)। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩৬ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর শালিকচুঁড়া বিল থেকে লাশ উদ্ধার করেছিল।

জেডএম

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদলের মোটরসাইকেল মহড়া

যুবদল নেতার দোকান যুবলীগ নেতার কাছে ভাড়া দিলেন বিএনপি নেতা

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল সেঁজুতির লাশ‎

পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং

ভরা মৌসুমে কাঁঠালের জমজমাট বেচাকেনা

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত