হোম > সারা দেশ > ঢাকা

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ ১ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

ফরিদপুর সদরপুরের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ শেখ সাদী (৩৫) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে কৃষ্ণপুর এলাকায় দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সাদি একই এলাকার মৃত আঃ কাদের শেখের ছেলে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত একটি ঘর থেকে মাটি খুঁড়ে ২টি গুলি, তিনটি দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল, ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে সদরপুর থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু