হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রত্না (৩০) ও সিএনজিচালক রুপচান (৩০)। নিহত মাহিম ও আহত রত্না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের সন্তান এবং চালক রুপচান সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী মাহিম। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই