হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে জাহান বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার সময় উপজেলার পশারগাতী ইউনিয়নের পাচুঁড়িয়া ঈদগাহ্ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাঁচুড়িয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যাওয়ার পরে তার তিন মেয়ের বিয়ে দেয়। অসহায় মহিলা বাড়িতে একা থাকতেন। এলাকার মাদকাসক্ত কিছু লোক তার বাড়িতে ঢুকে মাদক সেবন করে। জাহান বেগম তার বাড়িতে তাদের মাদক সেবনে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা, মাদকের টাকা জোগাড় করতে গত ১১ জুলাই রাতে সিঁধ কেটে তার ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন এলাকাবাসী।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর