হোম > সারা দেশ > ঢাকা

ইউএনও অফিসে বসে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ, পুলিশসহ আহত ১৫

গাজীপুরে ডুয়েটে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান বিরোধী আন্দোলনকারী ও ভিসি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে । সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার আন্দোলনকারীদের প্রতিরোধে নবাগত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসেই দায়িত্ব গ্রহণ করেন। এ ঘটনায় ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।

জানা গেছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি পরিবর্তন করে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ ।

ওই দিন রাত থেকেই বিক্ষোভ শুরু করেন তারা। নবনিযুক্ত ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে না দিয়ে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করে আন্দোলনকারী ছাত্ররা। পরে নবাগত ভিসির সমর্থকরা ক্যাম্পাসের বাহিরে অবস্থান নেয়। আন্দোলনকারীরা ডুয়েটের গেট বন্ধ করে দেন।

নবাগত ভিসির সমর্থিত ছাত্রদের সাথে আন্দোলনকারীদের ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা বলছেন বহিরাগতরা এসে হামলা করেছে ৷ অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের সমন্বয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হয় ।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন জানান, বিকেল চারটার দিকে পরিস্থিতি সমাধানে আলোচনা হয়। ডুয়েটের ভিসি ড. জয়নাল আবেদীন পদত্যাগ করলে নবাগত ভিসি ড. মোহাম্মদ ইকবাল যোগদান করেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও নিক্ষিপ্ত ইট পাটকেলের আঘাতে আমি সহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এমই

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা