হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমখি সংঘর্ষে মাইক্রোবাসের ড্রাইভার (অজ্ঞাত) নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাসুর এলাকায় যান চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার উভয় পাশে দুই শতাধিক যান বাহন আটকা পড়ে। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম, কোটালীপাড়া উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ, একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান, একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা, আজিজুর রহমানের মেয়ে তাহসিনা, একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী, একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া ও প্রাইভেটকারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজী ছেলে রাব্বি ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অপর একটি প্রাইভেটকারও সজোরে মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলে নিহত হন এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন। ফায়ার সর্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে গোপালগঞ্জ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএইচ

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জুলাই শহীদ পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

রায়পুরায় তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১

মানিকগঞ্জে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল বাস

মানিকগঞ্জে মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবকের মৃত্যু

১০ বছর পর বকেয়া ভাড়া পরিশোধ করে নজির গড়লেন আলামিন

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়