হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা গেছে। যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।‎

‎হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকায়ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে।

‎তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

৫ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক