হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ধরা পড়লো সাড়ে ১৪ কেজির ঢাই, ক্রেতা খুঁজছেন ব্যবসায়ী

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির এক বিশাল ঢাই মাছ। বিরল এই মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০ টাকায় কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। তিনি এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার তার সহযাত্রীদের নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগে তাদের জালে ধরা পড়ে বিশাল একটি ঢাই মাছ।

পরে সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসেন সুনাই হালদার। সেখানে নিলামের মাধ্যমে ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, তিনি দেশি-প্রবাসী ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেজিতে এক-দুইশ’ টাকা বেশি পেলেই মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন