হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

আমার দেশ অনলাইন

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক (৯০) (শামসু রিপোর্টার)।

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক (৯০) (শামসু রিপোর্টার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে গোয়ালন্দ সাংবাদিক ফোরামও গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, শামসুল রিপোর্টার গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ইত্তেফাক, ইত্তেহাদ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জীবনের শেষ দিকে তিনি অসুস্থতার কারণে পেশাগত দায়িত্ব থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন।

স্থানীয় সাংবাদিক মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন নিষ্ঠাবান, সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আরিচাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও বাড়িতে আগুন