হোম > সারা দেশ > ঢাকা

আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার চিনিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মফিজুল উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত সানি একই গ্রামের হাদিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ এপ্রিল দিবাগত রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হন সানি। পরে তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে মফিজুলকে প্রধান আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগের ৩৫ নেতাকে অব্যাহতি, মামলার চার্জশিটে মৃতদের নাম

বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, আহত ৩

আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির চিন্তা করছে সরকার

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ