হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগ‌ঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারাগারে

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল সাড়ে ৫টায় পুলিশের গাড়িতে থানায় নেয়া হয় তাকে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় পুলিশের একটি দল শহরের দেওভোগে আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন। এ সময় আইভীকে গ্রেপ্তারের খবরে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চার রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে আসার আহ্বান জানান তারা।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা