হোম > সারা দেশ > ঢাকা

এনসিপি নেতা সারোয়ারের আসনে ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে দলটি।

বুধবার (২৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

তবে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করা হয়।

এ বিষয়ে সারোয়ার তুষার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। তারা জোটের প্রতি শতভাগ কমিটেড। অনাকাঙ্ক্ষিত কারণে নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী মনোনয়ন উইথড্র করতে পারেন নাই, ফলে প্রতীক পেয়েছেন। কিন্তু ভোটাররা যেন বিভ্রান্ত না হন এবং জোটের সব ভোট যেন এক বাক্সে পড়ে, সেই লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে ইসিতে একটি মার্কা (শাপলা কলি) রাখার জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এতে করে বিভ্রান্তি দূর হবে এবং জোটের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরও দৃঢ় হবে।”

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী