হোম > সারা দেশ > ঢাকা

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

স্টাফ রিপোর্টার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী (৪৫) আর নেই। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও সংগঠন সূত্রে জানা গেছে, ইয়াছিন আলী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার জীবনাবসান ঘটে।

মরহুম ইয়াছিন আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের বাসিন্দা এবং মৃত আলহাজ আকবর আলী শেখের ছোট ছেলে। পেশাগত জীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কার্যালয়ে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে রাজধানীর মগবাজার এলাকায় বসবাস করতেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান ও সহসভাপতি গোলাম রব্বানী। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আগামীকাল রবিবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪২৫ শিক্ষার্থী

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন