হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফাইল ছবি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক মারা গেছেন।

নিহত কালাচাঁন শেখ (৩৪) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনের বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেখানে কর্মরত উপপরিদর্শক (এসআই) শম্পা জানান, অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

জাতীয় বিপ্লব দিবসে শীর্ষ নেতাদের অনুপস্থিতি, অষ্টগ্রাম বিএনপির তৃণমূলে ক্ষোভ

টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছেকা

ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেশি

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের