হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ (৩৬) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। 

সোনাপুর ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্তিতা করেন। এছাড়াও ফরহাদ যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর ঘনিষ্ঠ লোক ছিলেন।

যুবলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সোহেল রানা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু