হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী মনির ওরফে ফাইটার মনিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় গলাচিপা এলাকায় সন্ত্রাসী জাহিদের আস্তানায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ফাইটার মনির মাসদাইর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কুখ্যাত সন্ত্রাসী জাহিদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জাহিদকে না পেলেও তার সহযোগী ফাইটার মনিরকে গ্রেপ্তার করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দুই ঘন্টাব্যাপী এ অভিযান শেষে ২টি স্টিলের বড় ছোড়া, ১টি হাতলবিহীন স্টিলের রামদা, ৩টি বড় দা, ১টি ডেগার, ১টি সামুরাই, ৬টি বড় ছোরা, ২টি ছোট ছোড়া, ১টি বড় চাপাতি, ১টি ছোট চাপাতি, ১টি করাত, ১টি বড় হাতুড়ি, ১টি লোহা কাটার যন্ত্র, ৩টি লোহার পাইপ, ১টি সিপিইউ, ২টি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার একটি ছোট মেশিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক জাহিদ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর