হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে সহিংসতা: ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায়-দফায় সংঘর্ষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো আজ কারফিউ চলছে। বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টায় ফের জেলায় কারফিউ শুরু হবে।

সকাল থেকে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরের অলিগলি ফাঁকা। জরুরি পরিসেবা চালু রয়েছে। প্রধান সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। তবে কারফিউ ঘিরে সকালের দিকে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। এ পর্যন্ত যৌথ বাহিনী ৪৫ জনকে আটক করছে।

অন্যদিকে গত বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর