হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা। তিনি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।

শনিবার সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ।

ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ফ‌রিদপু‌রের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। প‌থিম‌ধ্যে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়তে নিয়ে আসে।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মকর্তা-কর্মচারী‌দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প‌রিবা‌রের সদস্যদের ম‌ধ্যে চল‌ছে শো‌কের মাতম।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু