হোম > সারা দেশ > ঢাকা

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষকদল নেতা সাদ্দাম হোসেনের (৩২) লাশ দাফনের প্রায় দুই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের ছোট আজলদী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার নারান্দী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ছোট আজলদী গ্রামের আলী আকবরের ছেলে।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাদ্দাম হোসেন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

একই বছরের ২৬ সেপ্টেম্বর সাদ্দামের স্ত্রী কারিশমা আক্তার ঝুমা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের ২ মে সাদ্দাম হোসেন মারা যান। মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল।

পরে মামলার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। সেই নির্দেশের আলোকে বৃহস্পতিবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা কৃষকদলের সভাপতি শামছুল হক মিঠু বলেন, সাদ্দাম হোসেন একজন উদীয়মান ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তার ওপর নৃশংস হামলা ও পরবর্তী মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, আদালতের নির্দেশ এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাদ্দাম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ভাঙ্গায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

কোটালীপাড়ায় মডেল মসজিদ উদ্বোধনের আগেই ফাটল

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

চার বছরেও শেষ হয়নি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১