হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা যায়।

প্রথম দিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুল আউয়ালের বাড়ি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। তিনি মৃত বাছের মিয়ার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জে বাস খাদে পড়ে আহত ৫০

বোয়ালমারীতে বুধবার ৯ গ্রামে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে

গাজীপুরে ঈদযাত্রায় শ্রমজীবীসহ ঘরমুখী মানুষের ঢল

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি

আড়াইহাজারে ধর্ষণচেষ্টার সন্দেহে আটক ২

দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা পর নৌ চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ট্রাকের দাপট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ