হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টর এলাকায় ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোযাত্রী ৩২ বছর বয়সী আরোবী আক্তার ও ২৫ বছরের খাইরুল ইসলাম। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীর কুড়িল থেকে যাত্রী নিয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। ৩০০ ফিট সড়কে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই খাইরুল ও আরোবি নিহত হন। আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক ফখরুল ইসলাম ও সহকারী সাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল