হোম > সারা দেশ > ঢাকা

রোগীরা শান্ত হলে তবেই আমি ক্ষান্ত হবো: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, “আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত।” তিনি স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার বিকেলে নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। তার আস্থার জায়গা থেকে আমাকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন, এটি আবেগের বহিঃপ্রকাশ। তবে আমার লক্ষ্য একটাই—স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব এখনো সামাল দিতে হচ্ছে। বর্তমান সরকার ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছে। এছাড়া কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান এবং শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন তিন হাজার মানুষ

দৌলতপুরে বিগত বছরের প্রশ্নে পরীক্ষা

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাছ বিক্রেতার স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কাপাসিয়ায় পাঁচ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

কালিয়াকৈরে মাদকসেবী ৬ যুবকের কারাদণ্ড

কটিয়াদীতে বাড়ির দেয়াল ধসে শিশুর মৃত্যু

পুলিশের লুট হওয়া শটগান, কার্তুজসহ যুবক আটক

বাসাইলে উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল