হোম > সারা দেশ > ঢাকা

বখাটেদের মোটরসাইকেলচাপায় প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ছবি: আমার দেশ

বখাটেদের বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় নানির বাড়ি বেড়ানো হলো না শিশু মুসকান সিনহা সিমির (৪)। রোববার বিকেলে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, এলাকার বেশ কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিদিন ১০-১২টি মোটরসাইকেল নিয়ে স্থানীয় লোহাগাছিয়া ভিটিপাড়া, প্রহ্লাদপুর সড়ক দিয়ে বেপরোয়া গতিতে একযোগে চলাচল করে। ঈদের ছুটিতে স্থানীয় মোশারফ হোসেনের মেয়ে মুসকান তার পরিবারের সদস্যদের সঙ্গে নানির বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই বেপরোয়া গতির এই মোটরসাইকেল বহরটি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিমিকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঈদের ছুটির কারণে পর্যাপ্ত ডাক্তার না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রোববার রাতে কর্তব্যরতা চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিশোর গ্যাংয়ের সদস্য এবং এই বখাটে বাহিনীর সুষ্ঠু বিচার হওয়াটাই এলাকাবাসীর এখন একমাত্র দাবি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, বখাটেদের নানা প্রকার অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

মেহেরপুরে সাবেক স্ত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন করল স্বামী

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

কোনো মাজার ধ্বংস করা হলে আমরা বসে থাকব না: প্রতিমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

এমপি সরওয়ারের ভাইদের দাপটে অচল বরিশালের বাস-টেম্পো স্ট্যান্ড

টেকনাফে গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু