হোম > সারা দেশ > ঢাকা

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর)

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে, ফরিদপুরের সদরপুর উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ততই বাড়ছে। আর মাত্র দুদিন পরেই ১১ জুন ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই উন্মাদনার পারদ উপরে উঠছে ভক্ত সমর্থকদের মাঝে।

উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লা, হাটবাজার, চায়ের দোকান ঘুরে দেখা গেছে, তরুণ থেকে শুরু করে বয়স্ক ফুটবলপ্রেমীরা নিজ নিজ দলের সমর্থনে চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলছে। অনেকে আবার নিজ সমর্থিত দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন এলাকায় বাড়িঘর দোকানপাটে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছে । তরুণদের পাশাপাশি কিশোরদের মাঝেও ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

স্থানীয় ক্রীড়াসামগ্রীর দোকানেও কেনাকাটার ভিড় বাড়ছে। বিভিন্ন বয়সের মানুষ তার সমর্থিত দলের জার্সি কিনতে ভিড় করছে ক্রীড়াসামগ্রী বিক্রির দোকানে। এছাড়া পাড়া-মহল্লার দর্জি দোকানে বিভিন্ন দলের পতাকা বানানোরও হিড়িক পরে গেছে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ আমাদের কাছে একটা উৎসবের মতো। দল বেঁধে বন্ধুরা একসঙ্গে বড় স্ক্রিনে খেলা দেখা, খিচুড়ি খাওয়া, একসঙ্গে গোলের আনন্দ উপভোগ করা, সমর্থিত দল জিতলে আনন্দ উল্লাস করা সবকিছু নিয়ে দারুণ একটা উৎসবের মাঝে থাকি। জয়পরাজয়ের আনন্দবেদনা ভাগ করে নেওয়ার মধ্যেও একটা তৃপ্তি থাকে।

উপজেলা সদরের সতেরো রশি গ্রামের আর্জেন্টিনার এক তরুণ সমর্থক এহসানুল হক আবির বলেন, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা আমার প্রিয় দল। মেসির খেলা খুব দেখি। আমি খেলা উপলক্ষে পরিবার ও এলাকার তরুণ সমর্থকদের জন্য ঢাকা থেকে আর্জেন্টিনার জার্সি কিনে এনেছি। সবাই একই জার্সি পরে একসঙ্গে খেলা দেখব। খুবই উপভোগ করি ফুটবল বিশ্বকাপ। আমার দল আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

সদরপুরের ক্রীড়া সংগঠক তুহিন রহমান বলেন, ফুটবল বিশ্বকাপ নির্দোষ বিনোদন। সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা এই উন্মাদনায় মেতে ওঠে। আমাদের উপজেলায় এবারের বিশ্বকাপে সব বয়সি মানুষের মাঝে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, খেলাধুলাই মানুষকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে রাখে।

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট

কুলিয়ারচরে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

শরীয়তপুরে খিচুড়ি আয়োজনের নামে আ. লীগ নেতাকর্মীর জমায়েত, আটক ২

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু