হোম > সারা দেশ > ঢাকা

আসামি পালানোর ঘটনায় এসআই ও কনস্টেবল প্রত্যাহার

তদন্ত কমিটি গঠন

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

মাদারীপুর সদর মডেল থানায় আটক এক নারী আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

এর আগে বহস্পতিবার রাত দেড়টার দিকে সদর মডেল থানার অস্থায়ী ভবনের ভেতর এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই নারীর নাম হাসিনা বেগম (৩৫) মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।

পু‌লিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ হাসিনা বেগমকে আটক করেন সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান। পরে তাকে মাদারীপুর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মূল ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।

পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) রমজান আলী সজল ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এদিকে আসামি পালানোর ঘটনায় শুক্রবার রা‌তে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে।

তবে এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ কথা বলতে রা‌জি হয়‌নি।

এমএইচ

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

৫ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার