হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা চালককে গ্রেপ্তারের দাবিও জানায়।

সোমবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুল তলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সাভার ও ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।

অবরোধের ফলে মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নানা পেশা ও বয়সের মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (৩০) শনিবার সকালে সাভার বাসস্ট্যান্ডের নিকট ইয়ামিন চত্বরে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা গেলে গতকাল রোববার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই দাবিতে আজও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আজ অবরোধের খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেটা উপেক্ষা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারসহ প্রশাসনের উদ্যোগে আগামী রোববার ঠিকানা পরিবহনের মালিক পক্ষ, প্রশাসন ও ছাত্রদের সমন্বয়ে বৈঠকের দিনক্ষণ ঠিক ও চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। এরপর মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আগামী রোববার বিষয়টির সমাধান হবে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে