হোম > সারা দেশ > ঢাকা

বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-লাঠিচার্জে আহত ১৫

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এক গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিজ লি. কারখানা শ্রমিকরা সকাল সোয়া আটটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে শিল্প-পুলিশ এলে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশসহ অন্তত ১০ জন জন শ্রমিক আহত হয়েছে।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানাটিতে গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি রয়েছে। আজ কারখানাটি খোলার কথা ছিল। কারখানা খুলে দেয়ার পরপরই এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার