মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করে জামাইকে খুঁজছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে শিবচর উপজেলার কেরানীবাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এমামলায় এখনো পলাতক জামাই কুদ্দুস রহমান (৩৫)।
মামলার এজাহারে বলা হয়, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের মৃত বজুল হাওলাদার ছেলে সালাউল্লাহকে (২২) ইতালি নেয়ার কথা বলে বাঁশকান্দি গ্রামের কুদ্দুসের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। ২০২৫ সালের ২৯ অক্টোবর তাকে সৌদিআরব হয়ে লিবিয়া নিয়ে আটকে নির্যাতন চালায় দালালচক্র। পরে নির্যাতনের ভিডিও বার্তা পাঠিয়ে সানাউল্লাহর পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপনের আরো ২০ লাখ টাকা। মুক্তিপণ দিয়েও ৬ মাস ধরে কোন হদিস মিলছে না ওই যুবকের। পবিবার আশঙ্কা নির্যাতন করে তাকে মেরে ফেলেছে দালালচক্র।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘মানবপাচার মামলায় শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। জামাইসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এমই