হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৩ স্কুলছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবির (১৬), লিখন (১৫) ও সাব্বির (১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় মাজিদুল (১৯) ও সুজন (১৬) নামের আরও দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য চারজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির ফুলঝুরি এলাকার রোদ মিয়ার ছেলে। আহত মাজিদুল বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়া ও সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে।

নিহত ও আহত শিক্ষার্থীরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, “দুর্ঘটনার পর হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শুনেছি পথে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল