হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর তাসকিয়া আক্তার নামে ৭ বছরের এক কন্যা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠে লাশটি পড়ে ছিলা ।

তাসকিয়া উপজেলার মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় বাড়ি থেকে ৭ বছরের মেয়ে তাসকিয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে রায়পুরা থানায় জিডি করেন পরিবার।

তিন দিন পর সোমবার সকালে বালুয়াকান্দির চরে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান সাংবাদিকদের জানান, তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমই

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

শিশু হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন