হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরের কাশিমপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মৃতরা হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল ইসলাম টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তিনি কোনো কাজ করতেন না। নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, শ্বশুরের দেয়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন নাজমুল ইসলাম। গতকাল রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘুমানোর ঘরের দরোজা ভেতর থেকে আটকানো ছিল।

তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তার মেয়ে ও নাতনির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টায় লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না