হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার গরুর হাট সংলগ্ন অংশে পানিতে লাশটির সন্ধান মেলে।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই যুবকের লাশটি তুরাগ নদের পানিতে ভেসে ওঠে। পরে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করেন। এরপর লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যদের খবর পাঠানো হয়।

এ ব্যাপারে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। পিবিআই ও সিআইডি-এর পৃথক দুটি দলের সদস্যদের খবর পাঠানো হয়েছে। রাতেই লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক