হোম > সারা দেশ > ঢাকা

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক রয়েছেন দেবর। এ ঘটনায় আহত বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার বাচামারা ইউনিয়নে বাচামারা ফকিরপাড়া গ্রামে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আমিনা বেগম (৩০) বাঁচামারা বাজার এলাকার কাপড় ব্যবসায়ী আব্দুস ছালামের (৪০) স্ত্রী ও তার দুই বছর বয়সী ছেলে আসলাম। এ ঘটনার দেবর ইউসুফ আলী (৪০) জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় কাপড় ব্যবসায়ী ছালামও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি স্বপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে। তবে ঘটনার প্রকৃত কারণ, বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেডএম

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় আবারও দুই পক্ষের সংঘর্ষ, দুই দিনে আহত ৫৫

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী