হোম > সারা দেশ > ঢাকা

যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড

ঢাবি সংবাদদাতা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এতে টোলও আদায় হয়েছে রেকর্ড পরিমাণ।

এ সময়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন সেতু দিয়ে পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১০ দিনের ছুটি হওয়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে।’

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন সেতু পার হয়েছে। এতে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

অপরদিকে ২৪ ঘণ্টায় ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন সেতু পার হয়েছে। এতে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, এর আগে কখনো একদিনে এত টাকা টোল আদায় হয়নি।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা