হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী জানান, শনিবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী