হোম > সারা দেশ > ঢাকা

মা দেখলেন, পুকুরপাড়ে পড়ে আছে মেয়ের লাশ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের তানপুরা গ্রামের বাবা মিজান শেখের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানা গেছে, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (২৮) ও তার স্বামী আলামিন (৩০) এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি ত্যাগ করেন। এ সময় তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায় মিলি পরে আসবে।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তার মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক । স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধ জনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।

এমএইচ

সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

ছেলের পর পা হারান বাবা, চোরেরা শেষ সম্বলও নিয়ে গেল

কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

দৃষ্টিহীনতা জয় করে মর্যাদার লড়াইয়ে কিশোরগঞ্জের সোহাগ

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল

শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈরে ৬ মাদকসেবির কারাদণ্ড

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু