হোম > সারা দেশ > ঢাকা

মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয়দের বাড়ি ভাঙচুরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে স্থানীয়দের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় জড়িতরা হলেন বিএনপি নেতা সিজান, মোশারফ, আবদুল্লাহ্, শাকিল, সোহেল, অনয়, বাবু, কাজল, জাকিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন যুবক। তারা সম্প্রতি ৮ থেকে ১০টি বাড়িঘরে হামলা ও দোকান লোটপাট করেন। এসময় দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে রক্তাক্ত করা হয়।

ভুক্তভোগীরা হলেন- পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃধার ছেলে বাইজিদ মৃধা, আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার, আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক, আবুল বাসার মৃধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা, এম্মত মৃধার ছেলে বিল্লাল মৃধা, সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীনের ছেলে ছাত্তার ও তারই ভাই কুদ্দুস।

তাৎক্ষনিক খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিজান দলের কেউ না। কোনো সন্ত্রাসীর প্রশ্রয় আমার কাছে নেই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসি। ভুক্তভোগীদের সাথে কথা বলে মনোহরদীর থানার ওসিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলি। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাদল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা করেন।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১