হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সোয়া ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে সকাল সোয়া ৮টার দিকে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তবে এ সময় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. বসির উদ্দিন আহমেদ আমার দেশকে জানান, বর্তমানে এ নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ঘাটে কিছু সময় অপেক্ষা করে সীমিতসংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

তিনি আরো জানান, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৌ-রুটে নিরাপত্তা নিশ্চিত করেই ফেরি চলাচল অব্যাহত রাখা হচ্ছে।

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘোষণার পর টুঙ্গিপাড়ায় বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত