হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালের ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ নামে বিএনপি নেতার ছেলেকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মান্না শেখ বোয়ালমারী পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ মো. রিজাউল হক শেখের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার একটি কক্ষের তালা ভেঙে এসব মালামাল চুরি করেন। পরদিন শনিবার সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। ওই কক্ষে ১৫টি সিলিং ফ্যান ছাড়াও লোহার পাইপ ও অ্যাঙ্গেল ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় মান্না শেখকে শনাক্ত করা হয়। তিনি হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্সচালক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি আত্মগোপনে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মান্না শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার তাকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতে পাঠানো হলে আদালত ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনের পেছনে অবস্থিত অব্যবহৃত ক্যানটিন কক্ষটির তালা ভেঙে মালামাল নেওয়া হয়। হাসপাতালে নৈশপ্রহরী না থাকায় তাৎক্ষণিকভাবে চুরির ঘটনা শনাক্ত করা সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর