হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

উত্তেজিত জনতার আগুনে পোড়াল ৬টি বাড়ি

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম গোলপাড়া এলাকায় দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা এবং পরবর্তীকালে উত্তেজিত জনতার হামলায় ছয়টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমগ্রাম গোলপাড়া এলাকার এসাহাক কাজীর ছেলে রাসেল কাজী ও তার ভাই সোহেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খাঁর ছেলে ইলিয়াস খাঁ ও আলামিন খাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন রাসেল কাজীর শ্বশুর নুরুজ্জামানের ছেলে জাকির শেখ (৫৫)।

অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির শেখ মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার মজুমদারকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।

এদিকে সংঘর্ষে সোহেল কাজী (৩৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। এ সময় মজিদ খাঁর বাড়িসহ ইলিয়াস খাঁ ও আলামিন খাঁদের ছয়টি বসতঘরে আগুন দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল