হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ধর্ষণচেষ্টার সন্দেহে আটক ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহী নারীকে ধর্ষণচেষ্টার সন্দেহে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার রাত ১০টার দিকে সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে ।

ওই দুই যুবক হলেন বাঘানগর এলাকার মামুনের ছেলে জুয়েল (২০) এবং নরসিংদীর মাধবদীর শিবাকান্দা এলাকার সুরমানের ছেলে মতি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচয়বিহীন এক মানসিক ভারসাম্যহীন নারীকে অটোরিকশাযোগে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের গতি রোধ করা হয়। পরে ওই নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি তদন্ত রিপন কুমার জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমই

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে টঙ্গিবাড়ীর মানুষ

১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১০৫ বার

পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

শিবচরে জলাবদ্ধতায় অবরুদ্ধ শতাধিক পরিবার

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

সাঁকোই ভরসা সোনারগাঁওয়ে ১০ গ্রামের মানুষের

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত