হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে বসতঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় মাদরাসাছাত্রী তিশা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৭টায় উপজেলার স্লুইসগেট এলাকার নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিমের স্বজনদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত তিশা একই গ্রামের মিলন শেখের মেয়ে। তিশা নয়াকান্দি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে তিশা ঘরে একা ছিল। তার ছোট বোনকে নিয়ে রাস্তায় যান মা শাহিনুর বেগম। পরে সন্ধ্যার পরে ঘরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি।

এসময় তিশাকে ডাকেন তিনি। কোনো সাড়া না পেয়ে এগিয়ে গিয়ে দেখেন শোকেসের পাশে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে তিশা। তখন শাহিনুরের চিৎকারে লোকজন ছুটে আসেন। তারা তিশাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ শনিবার ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহিনুর বেগম জানান, আমি বাড়ির পাশে বালুর মাঠে বসে ছোট মেয়েকে তেল মালিশ করছিলাম। এসময় বাচ্চাটা কান্না করায় তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যাই। তিশাকে তখন বাড়িতে পাঠাই। পরে বাড়ি ফিরে দেখি গেট আটকানো। ঘরের মেঝেতে ছালার বস্তা আউলা অবস্থায় পড়ে আছে।

ঘরের ভিতরে ঢুকে দেখি শোকেসের পাশে মুখে গামছা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে তিশা। আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি এই হত্যার কঠোর শাস্তি চাই। এসময় অপরাধীদের ফাঁসির দাবি জানান তিশার বাবা মিলন শেখ।

এ বিষয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, ‘তদন্ত চলছে। হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী