হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার-আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো ছুটি হওয়ায় ঘরমুখো মানুষ তীব্র যানজটের শিকার হয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল, ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে ঘর মুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ।

বিকেল থেকে চলছে থেমে যানজট। এ কারণে মহাসড়কে বেড়েছে যাত্রী চাপ ও যানবাহনের দীর্ঘ সাড়ি। নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এ কারণে ঘর মুখ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হচ্ছে।

কাঙ্খিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। যাত্রীসংখ্যা বেশি হওয়াযর সুযোগে যাত্রীদের নিকট থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রী সাধারণ। এবার ঈদ যাত্রা কে নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় তিন হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে বলে জানিছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশের পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যানজট নিরসনকল্পে কাজ করছেন। তবে সময় গড়িয়ে যাবার সাথে সাথে মহাসড়কে যানজটের তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমই

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম