হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে সব ধরনের নৌ যান চলাচল সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কারণে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

ডিজিএম আব্দুস সালাম বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।

জেডএম

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল