হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিয়েছেন কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষক অংশগ্রহণ করেন।

কাপাসিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহ. হারুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. ফাইজুল কবীর সিদ্দিকী, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শামসুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোতালিব হোসেন সবুজ, মো. আশরাফুল ইসলাম, মুসলিমা আক্তার সুইটি ও মো. নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং কাপাসিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন