হোম > সারা দেশ > ঢাকা

বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান বাবলুর

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, যমুনা নদীর অব্যাহত ভাঙনে বাঘুটিয়া ও বাচামারা ইউনিয়নের বহু পরিবার ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পরও এ এলাকায় বালু দস্যুতা বন্ধ হয়নি। আমাদের দলের এক শ্রেণির দুর্বৃত্ত এখন অবাধে বালু তুলে নদী ভাঙন বৃদ্ধি করেছে। আমি বিএনপির হাই কমান্ডের কাছে অনুরোধ করবো, আমাদের দলের যারা এ বালু সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাজার এলাকার যমুনা নদীর তীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অসংখ্য নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, আপনাদের একাধিকবার বলা হলেও কোন অদৃশ্য কারণে আপনারা বালু সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। ইজারাকৃত বালু মহলের বাইরে যারা বলগেট দিয়ে ভালো উত্তোলন করে আপনারা তাদের সহযোগী হয়ে কাজ করছেন। বালু উত্তোলনে ব্যবহার হচ্ছে কাটার মেশিন ও শতশত বলগেট। কাটার মেশিন দিয়ে প্রতিদিন সকাল, সন্ধ্যা ও রাত পর্যন্ত বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলন যদি বন্ধ করা না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবো।

এসময় তিনি অনুরোধ করে বলেন, নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন র্বোডসহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাধ নির্মাণের জোড় দাবি জানাচ্ছি।

সমাবেশ ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান মাষ্টার, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহ, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রহিম শেখ, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা হিমু খান, দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, খলসী ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক সহ দলের ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর