হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন । বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

দগ্ধরা হলেন—রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২), ইয়াসিন মিয়া (৩৭) ও সালাউদ্দিন। তাদের আল হেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। এ সময় রবিউল ইসলাম নামে এক ব্যক্তির মাথায় আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

ধনবাড়ীতে ঝড়ে ব্যাপক ক্ষতি, ঝুঁকিতে কৃষি

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু