হোম > সারা দেশ > ঢাকা

সর্বোচ্চ ভোটে বিজয়ী আশফাককে মন্ত্রী হিসেবে দেখতে চায় দোহার ও নবাবগঞ্জবাসী

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের ফলাফলে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সদ্য শেষ হওয়া এই নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখিয়েছেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের খন্দকার আবু আশফাক।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনের মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪৫টি। ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩। এর মধ্যে একাই ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে সর্বোচ্চ আলোচনায় উঠে আসেন আবু আশফাক। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে তোলা বিএনপির এই জনপ্রিয় প্রার্থীকে নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে দেখতে চান দোহার ও নবাবগঞ্জবাসী।

জনগণের ভোটে নিরঙ্কুশ বিজয়ী খন্দকার আবু আশফাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ফজলুল হক হলের নির্বাচিত ভিপি ছিলেন। এ ছাড়াও ঢাকা জেলা বিএনপির বর্তমান সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

স্থানীয় নেতা ও জনগণ মনে করেন, দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ জেল, জুলুম ও নির্যাতনের শিকার আবু আশফাকের সেই মেধাবী ও দক্ষতা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দোহার-নবাবগঞ্জ এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয়। স্থানীয় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মন্ত্রিসভায় দায়িত্ব পেলে খন্দকার আবু আশফাক দোহার-নবাবগঞ্জের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

শতবর্ষী পুকুর ভরাটে জলাবদ্ধতা: হাঁটুপানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা

নৌ অ্যাম্বুলেন্সের হদিস নেই, চিকিৎসাবঞ্চিত চরের মানুষ

জুলাইযোদ্ধা শহীদ আকাশের মা সরকারি ভাতা চান

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার