হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে এখন থেকে যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকবেন, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা কিংবা জটিলতা তৈরি হলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম

ভাঙ্গায় বাসচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ

আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার